জঙ্গি আস্তানার খোঁজে অভিযান সমাপ্ত, সন্দেহভাজন ডাকাত আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

বুধবার, ০৫ জুলাই ২০১৭ , ০৩:১২ পিএম


জঙ্গি আস্তানার খোঁজে অভিযান সমাপ্ত, সন্দেহভাজন ডাকাত আটক

জঙ্গি আস্তানা ও নৌ-ডাকাত গ্রেপ্তারে গাইবান্ধার ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

বুধবার বেলা একটার দিকে এ অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। অভিযানে শুকুর আলী (২৫) নামে সন্দেহভাজন এক ডাকাতকে আটক করা হয়েছে। এসময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।   

আজ ভোর থেকে জেলার গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হকের নেতৃত্বে কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিবি পুলিশ, থানা ও জেলা পুলিশের সমন্বয়ে একটি দলের শতাধিক সদস্য সদর উপজেলার কামারজানি ও মোল্লারচরের চরাঞ্চলে বিশেষ অভিযান চালায়।

অভিযান শেষে মো. মইনুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। কিন্তু আট ঘণ্টা অভিযানে কোনো জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। অভিযানে সন্দেহভাজন এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission